1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীসহ সমগ্র বরেন্দ্র অঞ্চলের রুক্ষ ও লাল মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সূর্যালোক, উপযুক্ত জাত নির্বাচন এবং আধুনিক পরিচর্যার মাধ্যমে এ অঞ্চলে উচ্চ ফলনশীল আঙ্গুর উৎপাদন সম্ভব। চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষেই আশাতীত সফলতা পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মোট ১ বিঘা ২ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করা হয়েছে। প্রথমবারের এ উদ্যোগেই ফলন ও বাজারমূল্য দেখে উচ্ছ্বসিত চাষিরা। ফলে বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক আঙ্গুর চাষের সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের উদ্যমী কৃষক মনিরুজ্জামান মনির এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথমবারেই প্রত্যাশিত ফলন পেয়ে তিনি এখন বেশ আশাবাদী।

মনিরুজ্জামান মনির বলেন,“বরেন্দ্রের রুক্ষ মাটিতে আঙ্গুরের এমন ফলন হবে, তা কল্পনাও করিনি। বাজারে ভালো দাম ও ক্রেতাদের আগ্রহ আমাকে আগামীতে আরও বড় পরিসরে আঙ্গুর চাষে উৎসাহ জোগাচ্ছে।” গোদাগাড়ী পৌর এলাকার আলীপুর গ্রামের কৃষক সাব্বির হোসেন বাড়ির আঙিনায় পড়ে থাকা মাত্র দুই কাঠা জমিকে কাজে লাগিয়ে আঙ্গুর চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। তাঁর উৎপাদিত আঙ্গুর স্থানীয় বাজারে প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাব্বির হোসেন বলেন, “অল্প জায়গায় আঙ্গুর চাষ করে যে এত ভালো লাভ করা সম্ভব, তা আগে ভাবিনি। এবার লাভ দেখে আগামী মৌসুমে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের জন্য ইতোমধ্যে চারা রোপণ করেছি।

Open photo

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “পরীক্ষামূলক আঙ্গুর চাষে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গেছে। বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে গোটা বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক আঙ্গুর চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।” কৃষি সংশ্লিষ্টদের মতে, ধান ও প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল হিসেবে আঙ্গুর চাষ সম্প্রসারিত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে। এতে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বরেন্দ্রের লাল মাটিতে তাই এখন শুধু ধানের নয়, আঙ্গুরের সবুজ স্বপ্নও ডানা মেলতে শুরু করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট