1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার দুপুর ১২টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠকের পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সীমান্ত পিলার ১৭৭-এর ২-এস এবং ১৭৮-এর এস-৩ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ পুশইন করা ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশুকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
এর আগে শনিবার সকালে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির কঠোর অবস্থানের কারনে সেই চেষ্টা বার্থ হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় জড়ো হওয়া স্থানীয় বাংলাদেশি নাগরিকদেরও সরিয়ে দিয়েছে বিজিবি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট