
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবা
সরজমিনে দেখা গেছে চৌকা সীমান্তে বর্তমানে বিজিবির সাথে শতাধিক জনতা পুশইন প্রতিরোধ করতে সহযোগিতা করছে। ওপারে ভারতীয় বি এস এফ অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ২০ জুন শনিবার সকাল ছয়টার দিকে।
সূত্রমতে, আজ ২০জুন শনিবার সকাল ছয়টার দিকে ভারতের সবদুলপুর ক্যাম্পের বি এস এফ সদস্য ২০জন নারী-পুরুষ ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থটে ছুটে যায় এবং পুশইন প্রতিরোধ করে। পুশইন করতে চেষ্টা নারী পুরুষ ও শিশুদের মধ্যে পাঁচজন পুরুষ,১১জন মহিলা ও চার জন শিশু রয়েছে। চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলি জানান পুশইন ঘটনার টের পেয়ে আমরা তা প্রতিরোধ করি। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সকাল নয় টার দিকে ২০/২৫জন বি এসএফ আবারো তাদেরকে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও বি এফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ জনতা বি এস এফকে ধাওয়া করলে তারা পিছু হঠে।

এদিকে মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী হোয়াটস আ্যাপে ম্যাসেজে জানান যে চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০জনকে পুশইন করার চেষ্টার সংবাদ পেয়েছি। তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে প্রতিহত করেছে চৌকা বিওপির বিজিবি সদস্যরা। আমি এখন ঘটনাস্থলে রওয়ানা দিবো।#