1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ  গাড়ির যন্ত্রাংশ উদ্ধার সহ একজনকে আটক করেছে পুলিশ। ১৬জুন মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাটের শাপলা সিনেমা হল সংলগ্ন  সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়ালাবাড়ী এলাকায় আরও তিনটি গুদামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার  করা হয় এবং একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আয়নসল হকের ছেলে সোহেল রানা(২৫)।
স্থানীয়রা জানান, চোরাই পথে বারত থেকে দেশে আনা এসব যন্ত্রাংশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার  করে। শিবগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান  রাতে উদ্ধারকৃত মালামালগুলো থানায় আনা হয়েছে। বর্তমানে গোছানো ও গণনার কাজ চলছে। আটককৃত ব্যক্তিকে থানা হাজতখানায় রাখা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত  পরে জানানো হবে।
Open photo
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ প্রথমে কানসাটের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে  ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার  করেছে পরবর্তীতে কয়লাবাড়ী  এলাকায় তিনটি গুদামে অভিযান চালিয়ে আরও যন্ত্রাংশ উদ্ধার এবং একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় যারা চোরা চালান এবং কালোবাজারি সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট