1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশীর (৫০) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন ও ভরমাধাইমুরি গ্রামের মাঝামাঝি রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজশাহীর বাগমারা থানার ঝিকরা গ্রামের নজিবুর রহমান দেওয়ানের সন্তান। তিনি নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধিও ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে জানান, আত্রাই থেকে নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, এশার নামাজের পর নওগাঁ ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান, সকালে স্থানীয়দের খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় সান্তাহার রেলওয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
এলাকাবাসীর বক্তব্যে জানা যায়, নাটোর–নওগাঁ মহাসড়কে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনা নিয়মিতভাবে ঘটছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগেও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে তারা জানান। এবার একজন কলেজশিক্ষকের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট