
# বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলার র্সাবিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন অনিয়ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুিষ্ঠত হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার|
সভায় প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম| এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তির্বগ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন| সভায়,সরকারের খাল খনন,বৃক্ষরোপণ এর উপর গুরুত্ব আরোপ করে অবৈধ পুকুর খনন, বালি উত্তোলন, সড়কসহ বভিন্নি নির্মাণ কাজে অনিয়ম, মাদক, ইমো হ্যাকার, ফুটপাত দখল, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, যানজট, পরিবেশ দূষণ, বিদ্যুেতর লোডশেডং এবং বাল্যবিবাহসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, অপরাধীদের নাম বলেন ব্যবস্থা নিব| “শুধু প্রশাসন নির্ভির না হয়ে আপনদেরও নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে| তাহলেই সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অনিয়ম ও অপরাধমূলক র্কমকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে| প্রশাসন র্সবদা জনগণের পাশে আছে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “মাদক ও ইমো হ্যাকারসহ সব ধরনরে অপরাধমূলক র্কমকান্ডের বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।” আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন, “চোরাচালান প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে| বিজিবি র্সবদা সর্তক অবস্থানে রয়েছে্।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রকৌশলী এজাজুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর,পল্লী বিদুৎ বাঘা জোনের ডিজিএম মনিরুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা যাদু ঘরের কাস্টোডিয়ান দবির উদ্দীন ,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বাঘা পৌর শাখার সাধারন সম্পাদক অপূর্ব সাহা,প্রধান শিক্ষক এমদাদুল হক, বিএনপির মহিলা নেত্রী শিরিনা আক্তার শাপলা ,রিপোর্টার ক্লাব ও মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম দিলদার,ইলিয়াস আহমেদ উপজেলার উন্নয়নে বিভিন্ন পরার্মশ ও মতামত তুলে ধরেন| এর আগে বাই সাইকেল, হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র নৃগোষ্টির শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক। #