1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজনে উপজেলার ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এবং কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার,(১৩ জুন ২০২৬,) সকাল রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করেন।

নির্বাচিত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ভবন দুটি নির্মিত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জোন। প্রতিটি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৪২৪ টাকা। দুইটি ভবনের মোট ব্যয় ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৮৪৮ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও কিশোরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমপি আবু সাঈদ চাঁদ বলেন “বাঘা-চারঘাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। নতুন একাডেমিক ভবনগুলো শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পরিবেশ দেবে। বাঘার মেধাবী সন্তানরা লেখাপড়া করে দেশ ও জাতির সেবা করবে – এটাই আমার প্রত্যাশা।” ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী।

উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আলী , বিএনপি নেতা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সুপারি নটেনডন্ট রেজাউল করিম, প্রধান শিক্ষক হামিদূল হক, ম্যানেজিং কমিটির সভাপতি সালে আহমেদ সালাম,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,যুবদল নেতা শফিকুল ইসলাম শফি সহ অপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির কারণে ক্লাসরুম সংকট প্রকট ছিল। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার মান আরও উন্নত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট