1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস -বাই সাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

বাঘায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস -বাই সাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  বাঘায় মাইক্রোবাস -বাইসাইকেল সংঘর্ষে সড়কে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্র মিনাজের(১০) । বৃহস্পতিবার (১১-০৬-২০২৬)  দুপুরে  স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর -ইশ্বরদী সড়কের মিরগজ্ঞ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।  নিহত মিনহাজ বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও  একই ইউনিয়নের  মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয়  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছুটির পর নিজের বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বাড়ি থেকে কিছু দুরে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী  দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাসের সাথে তার সাইকেলের সরাসরি  ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার  দায়িত্ব রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পর   চারঘাট বাজারে সাধারণ জনতা মাইক্রোবাসটিকে আটক করে।

Open photo

নিহতদের পিতা জানান,রাত সাড়ে ৭টায় নিজ গ্ৰামে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।  এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট