1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

বাঘা মহিলা কলেজে নতুন কারিগরি ল্যাব: হাতুড়ি থেকে ইলেকট্রিক্যাল টুলস, মেয়েরা শিখবে হাতের কাজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বইয়ের পড়া এখন হাতের কাজে রূপ নেবে। শিক্ষায় মেয়েদের দক্ষ করে গড়ে তোলার লক্ষে বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটে চালু হলো আধুনিক কারিগরি ল্যাব। টিআর প্রকল্পের ২লাখ,৬৫ হাজার,৬৬৩ টাকা বরাদ্দে তৈরি ল্যাবে মিলছে হাতুড়ি, রেঞ্জ, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, তার, বাল্ব, সুইচ সহ ইলেকট্রিক্যাল ও মিস্ত্রি কাজের সব সরঞ্জাম। শিক্ষার্থীরা এখানে ওয়্যারিং, মেরামত, কাঠ-মিস্ত্রির কাজ সরাসরি শিখতে পারবে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬ ) উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার নাম ফলক উন্মোচন করে ল্যাবটি উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির এর পরিকল্পনায় এটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক* বলেন, “মেয়েরা এখন শুধু সার্টিফিকেট না, স্কিল নিয়ে বের হবে। নিজেরাই ঘরের ইলেকট্রিক কাজ করতে পারবে, ছোট কারখানা দিতে পারবে।” ট্রেড ইন্সট্রাক্টর নূরে সাইম জানান, তার প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ও বিল্ডিং ট্রেন্ডে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। ল্যাব স্থাপনে সরাসরি শিখতে পারবেন বলে জানিয়েছেন নবম শ্রেণীর শিক্ষার্থী সোহানা খাতুন ও দশম শ্রেণীর শিক্ষার্থী লিমা খাতুন সহ অন্যান্য শিক্ষার্থী।

Open photo

ইউএনও শাম্মী আক্তার বলেন, ” মেয়েরা আর পিছিয়ে থাকবে না। কারিগরি শিক্ষাই তাদের আত্মনির্ভরশীল করবে।”পড়াশোনার পাশাপাশি মেয়েরা যেন দক্ষ জনশক্তি হয়ে উঠে এবং বেকারত্ব কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এই উদ্দেশ্য নিয়ে ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠার আহ্বান জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট