1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে যুবসমাজকে সচেতন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-র উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যুবকদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে যুবকরাই সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের প্রধান আল বান্না। এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, সাদ্দাম, সবুজ, ইমরান, আল আমিন, ফরিদ, সাদ্দাম হোসেন, সেলিম, আব্দুল্লাহ, আরাফাত রহমান তুহিন, মাহফুজুর রহমান, আসাদুল ইসলাম, সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা সমাজ উন্নয়ন, মানবসেবা, শিক্ষা বিস্তার এবং যুবকদের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। শেষে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে যুবসমাজকে সচেতন, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট