1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায়  বিদ্যালয়ের ছাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায়  বিদ্যালয়ের ছাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি  : পিরিয়ডকালীন লজ্জা কাটিয়ে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাঘা উপজেলার ১০ টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯মে) রহমতুল্লাহ বালিকা  উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনীর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার, দুপুর সাড়ে ১২টায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিনটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক *শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এজাজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা সহ রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Open photo

ইউএনও শাম্মী আক্তার মেগাফোনে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,   নারীদের বিশেষ সময়ে অনেকেই লজ্জায় কিছু বলতে পারেন না। এখন থেকে লজ্জা কাটিয়ে নিজেরাই নিজেদের স্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগতভাবে সামান্য টাকার বিনিময়ে মেশিনে রক্ষিত স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন। স্থাপিত মেশিনটিতে বোতাম চাপলেই প্যাড সংগ্রহ করা যাবে। এর ফলে জরুরি প্রয়োজনে ছাত্রীদের আর বাড়ি ছুটতে হবে না বা লজ্জায় ক্লাস মিস করতে হবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  উপজেলার রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়য়, আড়ানী মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়, মনিগ্ৰাম উচ্চ বিদ্যালয়, পারশাওতা -বিনোদনপুর উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, বাউসা উচ্চ বিদ্যালয় সহ মোট ১০টি স্কুলে এই Diva ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে।  ইউএনও শাম্মী আক্তারের পরিকল্পনায় ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট