1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটী খলিল নগর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুর রব সরদার।

লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় হাজরাকাটি মৌজায়, জেএল নং -১৪৫, এসএ খতিয়ান নং-৪৫৮, এসএ দাগ ৬১, ০.২১ একর ও ৬২ দাগে ০.১৭ একর মোট ০.৩৮ একর জমির মধ্যে ০.২৭ একর জমি যাহার ডিপি খতিয়ান নং ১১৬০, হাল ৬৮, ৬৯ দাগে ০.২৭ একর নিজস্ব জমিতে ৪০ টি দোকান ঘর আছে যার মধ্যে ৩টি পাকা দোকান ঘর নির্মাণ করিয়া নিজে ব্যবসা করি এবং ভাড়াটিয়া দিয়ে ২৬ বছর যাবৎ শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনা করে আসছি। গত ০৬আগস্ট ২০২৪ রাত অনুমান ৮টার দিকে ২৫জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার হাতুড়ী, গ্যাসলাইট, পেট্রোল ও অন্যান্য দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার মার্কেটে অনধিকার প্রবেশ করে শক্তির মহড়া পরিদর্শন করে দোকানঘর ভাংচুর ও দোকানে থাকা মালামাল ও নগদ টাকা পয়সা লুটপাট করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

এ বিষয়ে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলা করলে সিআইডি সাতক্ষীরা এর উপর তদন্ত দিলে তদন্ত করে সিআর মামলা দ্রুত বিচার নং-৩৬/২৪/২০২৪, ধারা-আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার আইন-২০০২ এর ৪/(১)(২)/৫ ধারা চার্জশীট দাখিল করে। এর জের ধরে হাজরাকাটি গ্রামের শামছুদ্দীনের পুত্র যুব জামায়াত নেতা ইয়াকুব আলী শেখ, আটারাই গ্রামের মৃত মোমিন উদ্দীনের পুত্র জুলফিকার আলী শেখ, মৃত আ: রহমান বিশ^াসের পুত্র দখলবাজ একাধিক মামলার আসামী সন্ত্রাসী নূর ইসলাম বিশ্বাস, ,মোঃ হাফিজুর রহমান, মৃত জাফর সরদারের পুত্র মোঃ শফিকুল সরদার, মৃত আবু গাজীর পুত্র মোঃ রবিউল গাজী , মৃত মনিরউদ্দীন মোড়লের পুত্র মতিয়ার মোড়ল, পিতা-মৃত মনিরউদ্দীন মোড়লসহ কতিপয় ব্যক্তিরা চাঁদার দাবিতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে সেখানে নির্মিত দোকান ঘরের সকল ভাড়াটিয়াদের নিকট চাঁদা দেওয়ার কথা বয়ে যায় এবং ৫ নভেম্বর ২৫ তারিখের মধ্যে চাঁদা দেওয়ার হুমকি প্রদর্শণ করে।

পূর্বে নির্ধারিত তারিখে চাঁদার টাকা না দেওয়ায় অনুরূপভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ভাড়াটিয়া সাহাবুদ্দীন জোয়ার্দ্দার, আলামিন জোয়ার্দ্দার, উভয় পিতা-মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দার, সাজ্জাদ শেখ-পিতা- ইউসুফ শেখ, বাবলু শেখ, পিতা-মৃত সবুর শেখ, ছোরমান গাজী, পিতা-মৃত ছিয়ামউদ্দীন গাজী, হানেফ গাজী, পিতা-মৃত সুরত গাজী, কিনা রজক, পিতা-অনিল রজক, বিও রজক, নিমাই রজক, উভয় পিতা নন্দ রজক, ছোট খোড়া, পিতা-মৃত সোনাই শেখ, রনি শেখ, পিতা- ছোট খোড়াদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে আসছে। বাধা দিলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। আমার ভাড়াটিয়া আছাদুল খাঁ চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে তাকে ১ ও ৩ নং আসামী ০১ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে মারপিট করিয়া ঘর থেকে বের করে দেয়। এ নিয়ে ১৮মার্চ ২০২৫ আমার অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর ইফতেখার ৫/০৭/২০২৫ ইং তারিখ উভয় পক্ষকে নোটিশ করিয়া সেনা ক্যাম্পের অফিসে ডেকে জমি সংক্রান্ত সকল কাগজপত্র দেখে আমার পক্ষে রায় দেন এবং ০৬জুলাই২০২৫ ইং তারিখে সেনাবাহিনী সরেজমিনে জায়গা ও দোকানঘর বুঝ করিয়া দেন।

পরবর্তীতে তারা সেনাবাহিনীর আদেশ অমান্য করিয়া জোরপূর্বক আমার নিজস্ব দোকানঘর দখল করিয়া নেয়। এনিয়ে আমি সাতক্ষীরা এডিএম কোর্টে মামলা করিলে পক্ষে তাদের বিরুদ্ধে বারিত অর্ডার হয়। যার মামলা নং- পি-১৭১৫/২৪, তারিখ- ০৯/০৪/২০২৪। জমি নিয়ে মহামান্য হাইকোর্ট ও ভূমি আপিল বোর্ড স্থগিত আদেশ দেন। যাহা আমার পক্ষে। বর্তমানে সাতক্ষীরা দেওয়ানী কোর্টে উক্ত জমি নিয়ে মামলা চলমান। মামলা নং দেওয়ানী- ২/২০২৩ ও ১৯৩/২৪। এছাড়া জমি নিয়ে ২৬/০৪/২০২৬ ইং তারিখে তালা থানায় এজাহার দায়ের করলে তালা থানার অফিসার ইনচার্জ সরেজমিনে তদন্ত করে জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে রায় দেন। তারপরও আমার সম্পত্তি তারা জোরপূর্বক দখলে রেখেছেন। তিনি তার নিজস্ব সম্পত্তি রক্ষায় এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট