1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা রাজশাহীতে সন্ত্রাস বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি, আহত ১ রানীশংকৈলে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে বর্বর হামলা ও লুটপাট: নারী ও বৃদ্ধসহ আহত ৩, থানায় অভিযোগ  সীমান্তে পুশ ইন: ঠাকুরগাঁও সীমান্ত থেকে অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সাপাহারে এক মতবিনিময় সভা ফলোআপ: নাটকীয় ঘটনার পর অবশেষে নয়নী হত্যা কান্ডের শিবগঞ্জ  থানায় এজাহার জলবায়ু পরিবর্তন এখন দেশের উপকূলে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে র‍্যালি

রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তাদের স্বজনেরা। এদিকে আন্দোলনের দ্বিতীয় দিন সোমবার বেলা সোয়া ১১টার দিকে দাবি আদায়ে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা।

তারা জানান, দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। হাসপাতাল ঘুরে দেখা যায়, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে ওয়ার্ডগুলোতে স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়েছে। নতুন রোগী ভর্তি, নিয়মিত পর্যবেক্ষণ, ছাড়পত্র, ব্যবস্থাপত্রসহ বিভিন্ন কাজে ধীরগতি দেখা দিয়েছে। প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা নিতে রোগীকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

ভর্তি রোগীদের স্বজনরা জানান, ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় রোগীর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যাচ্ছে না। অন্য চিকিৎসক থাকার কথা থাকলেও তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিছুটা চাপ সৃষ্টি হলেও মিড-লেভেল চিকিৎসকদের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ভাতা বৃদ্ধি, বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বাতিল এবং বিসিএসে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট