1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিবেশীদের বিরুদ্ধে জলাশয়ে বিষ প্রয়োগ করে হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র ও মৃত হাঁসের ছবি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিলিক বাঘা এলাকার বাসিন্দা মোঃ সবুজ অভিযোগ করেন, ০৪/০৬/২০২৬ তারিখ সকাল ৯টার দিকে তার ও তার চাচা মোঃ মতলেব সরদারের পোষা হাঁসগুলো প্রতিবেশীদের জলাশয়ে দেওয়া বিষ যুক্ত পানি খেয়ে মারা যায়। অভিযোগে তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়,রাজহাঁস ও পাতিহাঁসহ মোট ৩০টি হাঁস মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। রক্তের দাগ দেখে বোঝা গেল জীবিত কিছু হাঁস ছবাই করা রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী সবুজ ও তার মা ভানু বেগম কে মারধর করা হয়। এতে তারা আহত হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এবিষয়ে প্রতিবশী জুয়েল ও তার ছেলে, স্ত্রী এবং জুয়েলের ভাই রফিকুল ও তার স্ত্রী সহ মোট ৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে জুয়েলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেন নি। বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট