1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। শনিবার(৩০শে মে-২০২৬) দিবাগত রাতে সাজিদ জুট মিলসে এ ঘটনা ঘটে।প্রায় ৩৫-৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মিলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে পুরুষ ও নারী কর্মীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা একটি ৬৩০ কেভিএ ট্রান্সফরমার, সাব-স্টেশনের যন্ত্রাংশ, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর ও খুচরা যন্ত্রাংশসহ প্রায় ৮১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া কর্মচারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকা নগদ ছিনিয়ে নেয়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

জুট মিলের মালিক সাজিদ মল্লিক সংবাদ কর্মীদের জানায়, কর্মচারীদের বাঁধন খুলে দেওয়ার পর তিনি ঘটনাটি জানতে পারেন। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান। এ ঘটনায় রোববার সকালে সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট