1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পরাগ, নওগাঁ: নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে হারিয়ে যাওয়া/ বিভিন্নভাবে মিসিং ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এই জনসেবামূলক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Open photo

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এবং অনেকের কাছে এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট