1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সাথে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সভায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিক্সা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, শিল্পায়ন-কর্মসংস্থান, আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন, নাগরিক সেবা সুনিশ্চিত করণে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার স্থাপন ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। একাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধনে ফগার স্প্রে, পদ্মা নদীকে ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, গুলজারবাগ ও ভদ্রা লেকে ফোয়ারা স্থাপন, পর্যটন শিল্পের উন্নয়ন, বৃক্ষরোপণ ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্ব প্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, লিয়াকত হোসেন, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট