1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

সংবাদ সম্মেলনে দাবি: আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজ  এমপি চাঁদ  বন্ধ করেনি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘার আড়ানী রেল স্টেশন এলাকায় রোববার (১০-০৫-২০২৬) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে,রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পশ্চিম রেলওয়ের সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ সহ বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাগ না দেওয়ায় এমপি চাঁদ কাজটি বন্ধ করে দিয়েছেন মর্মে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন ভার্সন এবং ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার আব্দুল্লাহ আল হাসান ডাবলু।

রোববার(১০ মে) সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ের কাজের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি বলেন,সংবাদে আরও বলা হয়েছে যে, গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। এটিও সঠিক নয়। আমরা ওইদিনসহ নিয়মিতভাবে দিনব্যাপী কাজ পরিচালনা করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান,বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে এ কাজ পরিচালনা করছেন।

ঠিকাদার আশরাফ উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি কিংবা কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। অতএব, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আবু সাইদ চাদ এমপির নাম জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এদিকে প্রকাশিত সংবাদে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশানের অন্যতম স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের বক্তব্য দিয়ে বলা হয়, ঠিকাদার ভয় ও আতঙ্কে শনিবার থেকে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে সংবাদ সম্মেলনের পর আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল হকের নিকট এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হলো কাজ শুরু হয়েছে। তবে এসব বিষয়ে কিছু শোনেননি বলে জানান। শ্রমিকরা জানান,কাজ শুরুর পর থেকে চলমান রয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট