1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: পূর্ব বিরোধের জেরে বাড়িতে তুলে নিয়ে বেধড়ক মারধর; গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ। যশোরের অভয়নগরে পূর্ব বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। মারধরে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং কোমরের হাড়সহ বিভিন্ন স্থানে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মশরহাটি এলাকায় সরদার মিলন গেট সংলগ্ন স্থানে কর্মরত ছিলেন রাইসুল ইসলাম বাপ্পি (৩০)। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাপ্পিকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে ধোপাদী এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পুনরায় বেধড়ক মারধর করা হয়। এতে তার কোমরের হাড়, হাঁটু, পায়ের তালু, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল। এ ঘটনাও পূর্বপরিকল্পিত অংশ হিসেবেই হামলা ও অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট