1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ করা কে কেন্দ্র করে কার্ডধারীদের মারধোরে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামী। রবিবার ১৫ মার্চ দুপুরে ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক ও তার সহযোগীরা কার্ড ছাড়ায় তাদের পছন্দের ব্যাক্তিদের চাল দেওয়ার জন্য পৌর কর্মকর্তাদের চাপ সৃষ্টি করে এবং সেখানে উপস্থিত কার্ডধারী চাল প্রত্যাশি কে মারপিট করে। এতে স্থানীয় জামায়াত,শিবিরের নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদেরও মারপিট করে।এতে কয়েক জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জামায়াতের নেতাকর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্যের প্রেস সচিব আসাদুল আল ফিরোজ, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল ওয়ারেস সহ পৌর জামায়াতের একাধিক নেতাকর্মী। এ ব্যাপারে ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, চাল বিতরণে সাময়িক বাধাগ্রস্থ হলেও চালের কমতি ছিলো না। পরে যারা কার্ড নিয়ে এসেছেন তাদের সবাই কে চাল দেওয়া হয়েছে।

মারপিটের অভিযোগের ব্যাপারে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক বলেন,আমি কাউকে মারপিট করিনি বা জোর করে কাউকে চাল দিতেও বলিনি। উল্টো জামায়াতের নেতাকর্মীরা আমাদের লোকদের মারধোর করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট