1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমকে কেন্দ্র করে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান ওরফে বেহেদুলা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ নবাব জায়গীর কোর্ট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই এলাকার মৃত জাফর আলী মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মো. আওয়াল (২৬) ও মো. কেতাবুলের মেয়ে দুই সন্তানের জননী সাহিদা বেগমের (২৫) পরকীয়া সম্পর্ক নিয়ে রবিবার রাতে সালিশ বৈঠক বসে। সালিশে উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ছেলেপক্ষ স্থান ত্যাগ করার সময় মেয়েপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, আওয়াল ও সাহিদার মধ্যে বিয়ের আগ থেকেই সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক চলতে থাকে। বিষয়টি নিয়ে এর আগে ১০-১২ দিন আগে একবার সালিশ বসে এবং তখন আওয়ালকে জরিমানাও করা হয়। এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। সর্বশেষ রবিবার রাতে আবারও সালিশ বসে, যেখানে মেয়েপক্ষে নেতৃত্ব দেন সাহিদার মামাতো ভাই মো. কাওসার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট