1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতিক্ষর পরে পেল এবার নিজস্ব এমপি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতিক্ষর পরে পেল এবার নিজস্ব এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা এবার নিজস্ব সংসদ সদস্য (এমপি) পেয়েছে। স্থানীয়দের প্রত্যাশা ও দাবির প্রেক্ষিতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আত্রাইয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় এলাকায় বইছে আনন্দের আমেজ। এর আগে আত্রাই উপজেলা বৃহত্তর সংসদীয় আসনের অংশ হিসেবে প্রতিনিধিত্ব পেত। ফলে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতের নানা দাবি-দাওয়ার বিষয়গুলো অনেক সময় গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। দীর্ঘদিন ধরেই আত্রাইবাসী নিজস্ব নেতৃত্ব ও সরাসরি প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছিলেন।

নবনির্বাচিত এমপি দায়িত্ব গ্রহণের পর আত্রাইকে একটি আধুনিক ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তরের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আত্রাইয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির প্রসার, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল মনে করছেন, নিজস্ব এমপি পাওয়ায় আত্রাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অবহেলিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথ সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আত্রাইবাসীর প্রত্যাশা—নবনির্বাচিত প্রতিনিধি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন এবং দীর্ঘ প্রতীক্ষার এই প্রাপ্তি বাস্তব উন্নয়নে প্রতিফলিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট