1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

জান্নাত জামায়াত ইসলামের বাপ-দাদার সম্পত্তি নয়, নির্বাচনী জনসভায় অধ্যাপক শাহজাহান আলি মিঞা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) থেকে:
জান্নাত জামায়াত ইসলামের বাপ-দাদার সম্পত্তি নয়, এটি আল্লাহ  প্রদত্ত। শেষ বিচারের দিনে মহান সৃষ্টিকর্তা মানব জাতির ইহকালীন জীবনের ভাল-মন্দ কাজের হিসসব শেষে ভাল কাজের পুরস্কার স্বরুপ জান্নাত ও মন্দ কাজের শাস্তি স্বরুপ জাহান্নাম দিবেন। আর এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার লোভে জসমায়া ইসলাম  জান্নাতের টিকিট দেয়ার লোভ দেখিয়ে ধর্মভীরু সহজ-সরল মানুষকে ধোকা দিচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে।
জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি।  ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন।
ধানের শীষের দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শাহরিয়ার কামাল, শফিকুল ইসলামসহ অন্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট