1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা: নওগাঁ-১ আসনে পরিবর্তনের ডাক অধ্যক্ষ মাহাবুবুল আলমের

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন, “নওগাঁ-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।

প্রধান বক্তা অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সাপাহারের মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে প্রস্তুত।” জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোটের শরিক দল এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসন নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামপুত উপজেলা আমির আফজাল হোসেন, পোরশা উপজেলা আমির সাগর আলী প্রমূখ।

এছাড়াও সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ হোসেনের সঞ্চলনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের ঐক্য বজায় রেখে প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট