1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

সাতক্ষীরার সন্তান হয়ে ভোট ও সমর্থন চাইলেন জোনায়েদ সাকির জন্য আলফাত হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ সাতক্ষীরা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে হ্যাঁ ভোটের পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাঞ্ছারামপুর–৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকির জন্য দলীয় মাথাল প্রতীকের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন।
এক বিবৃতিতে মোঃ আলফাত হোসেন বলেন, “জোনায়েদ সাকি শুধু বাঞ্ছারামপুরের প্রতিনিধি নন, তিনি ন্যায়, ইনসাফ ও মজলুম মানুষের কণ্ঠস্বর। আজ দেশজুড়ে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে—সেই সংগ্রামে সংসদে সাকির মতো সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি সাতক্ষীরার সন্তান হিসেবে বি- বাড়িয়া বাঞ্ছারামপুরের আসনের গণতন্ত্রপ্রত্যাশী সকল মানুষের কাছে আহ্বান জানাই—বাঞ্ছারামপুর–৬ আসনে জোনায়েদ সাকিকে ভোট দিয়ে সংসদে পাঠান। এতে শুধু একটি আসনের নয়, বরং দেশব্যাপী ন্যায়ভিত্তিক রাজনীতির পথ সুগম হবে।”
আলফাত হোসেন বলেন, জোনায়েদ সাকি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি জনগণ ও নির্যাতিত মানুষের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করে আসছেন। সংসদে তাঁর উপস্থিতি জনগণের কথা বলার শক্তিশালী মাধ্যম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দেশের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও পরিবর্তনকামী মানুষকে গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট