1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

গোদাগাড়ীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে মিছিলটি জামাতির মোড়ে অবস্থিত বিএনপির নির্বাচনী অফিসে গিয়ে শেষ হয়।

মিছিলে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মুকুলসহ কুরবান আলী, মুজিবুর রহমান, সেলিম রেজা ও রেজাউল করিম জুয়েল।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এ ধরনের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গোদাগাড়ী এলাকায় রাজনৈতিক তৎপরতা ও জনসচেতনতা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট