1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-২ আসনে বিএনপি'র প্রার্থীর পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি'র গণসংযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি’র গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু’র পক্ষে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ধানের শীষের গণসংযোগ করেছে ৩নং ওয়ার্ড বিএনপি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো:শরিফুল ইসলাম জনি। জনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারবে। নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।Open photo

এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সালমগীর হোসেন, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি ওয়াজির আলী উজির, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল ক্বালাম আজাদ ক্বালাম, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, যুগ্ম-সম্পাদক রাজন আলী, সহ-সভাপতি মোঃ আশরাফ, যুবদল নেতা ফিরোজ,পলাশ,স্বেচ্ছাসেবকদলের নেতা ওয়াসিম, মেরাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ শতশত মহিলাদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। গণসংযোগ দাশপুকুর বাইপাশ মোড় থেকে শুরু হয়ে ঘোষমাহাল হয়ে নিমতলার মোড় হয়ে ডিঙ্গাডোবা বাইপাশ হয়ে দাশপুকুর মোড়ে এসে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট