1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ,  অভিযুক্তদের ১০ দিনের আল্টিমেটাম

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশটি পাঠান মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের বাসিন্দা মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসগর আলী সাগর।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অভিযুক্তরা তাদের টিকটক অ্যাকাউন্টে মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ছাপড়ী ও ভিক্ষা করে খাওয়া লাগবে’-এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার ও ভাইরাল করেন। এতে মোহনপুরের সাংবাদিকসহ সারা দেশের সাংবাদিক সমাজের মানহানি হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং কোটি টাকার মানহানির শামিল। এমতাবস্থায় অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মোঃ আসগর আলী সাগরসহ সারা দেশের সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নোটিশের অনুলিপি আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট