1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফ সিরাপসহ তিন মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব উদযাপন ও গ্রন্থ মোড়ক উন্মোচন বাগমারা তাহেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আম গাছসহ শতাধিক গাছ কাটার অভিযোগ

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি দল। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

এসআরবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি আভিযানিক দল বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে একটি নেভি-ব্লু ও হলুদ রঙের টাটা এসি এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল সেটির গতিরোধ করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পিকআপে থাকা ব্যক্তিরা মাদক পরিবহনের কথা স্বীকার করেন।

ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—

১. মোঃ রিফাত হোসেন (৩৬), পিতা: মৃত চান মিয়া, গ্রাম: দরগা মহল্লা, থানা: মৌলভীবাজার সদর।

২. মোঃ ইব্রাহিম খান (৪০), পিতা: মোহাম্মদ আনোয়ার খান, গ্রাম: প্রতাপী, থানা: কমলগঞ্জ।

৩. মোঃ জামাল মিয়া (২৭), পিতা: মৃত বশর মিয়া, গ্রাম: জগন্নাথপুর, থানা: মৌলভীবাজার সদর।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ৫২ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন এবং টাটা এসি এক্স-২ পিকআপটি জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি কর্মকর্তা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট