
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ডাকবাংলো মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম, এমপি।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন, খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জনাব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সভাপতি জনাব এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোল্লা খায়রুল ইসলামসহ প্রমুখ।
এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন উপলক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।#