1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিস্কারের ঘোষণা দিলেন ধানের শীষের প্রার্থী হাবিব - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিস্কারের ঘোষণা দিলেন ধানের শীষের প্রার্থী হাবিব

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনাঃ তারেক রহমানের নির্দেশকে অমান্য করে ধানের শীষের বিপক্ষে গেলেই দল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন,পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ।গতকাল শনিবার রাতে পৌর এলাকার পোস্ট অফিস মোড়ের নির্বাচনী অফিসে হাবিব সমর্থিত বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।
ঈশ্বরদী পৌরসভার সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন, শ্রমিক দলের নেতা আহসান হাবিব, বিএনপিনেতা আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম তুহিন,আব্দুল্লাহ ওমর খান,আতাউর রহমান আব্দুর রাজ্জাক ফিরোজ,মোয়াজ্জেম হোসেন, দুলাল মন্ডল, ভাষা প্রামাণিক, রফিকুল ইসলাম রকি,যুবদলনেতা মোস্তফা নুরে আলম শ্যামল, মামুনুর রশিদ,আলী জুবায়ের প্রতীক, বিপুল হোসেন বুদু,ছাত্রদলনেতা তৌহিদুল ইসলাম , কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন,সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শকে যারা বুকে লালন ও ধারণ করছেন। সেইসব নেতাকর্মী যদি ধানের শীষের বিপক্ষে গিয়ে কাজ করেন তাহলে আগামীতে বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন না। যারা ভুল বুঝে ধানের শীষের বিপক্ষে থেকে থেকে স্বতন্ত্র প্রার্থীর হোন্ডা প্রতিকের পক্ষে রয়েছেন তাদের শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলেন, নিজেদের বলয়ে ফিরে আসুন নইলে দগল থেকে বহিস্কার করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথি উঠোন বৈঠক শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে গভীর রাত অবধি জনগনের নিকট লিফলেট বিতরণ করে ভোট চান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট