1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর প্রস্তাবিত ‘ঢাকা–খুলনা–কুষ্টিয়া’ লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়াস্থ জেলা জামায়াতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামান, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ, জামায়াত সমর্থিত কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দার এবং এনসিপি সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ ১১ দলীয় ঐক্যের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ।

সভায় সভাপতির নেতৃত্বে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করতে এবং কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট