1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে দৈনিক পৃথিবী সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

শিবগঞ্জে দৈনিক পৃথিবী সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)  : দৈনিক পৃথিবী সংবাদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক পৃথিবী সংবাদের সম্পাদক হাবিবুল বারি হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক জহিরুল কাইউম বাবর এবং শিবগঞ্জ উপজেলা বিসিডিএস-এর সভাপতি শ্রী প্রবোধ দত্ত।
বক্তারা দৈনিক পৃথিবী সংবাদের বিগত দিনের সাফল্য তুলে ধরে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মো. আমিনুল ইসলাম (সোনা), সাংবাদিক  মো. জালাল উদ্দীন,  মো. হারুন অর রশিদ,  মো. মোমিনুল ইসলাম বাবু,  নুরতাজ আলম,  মো. সারোয়ার জাহান ফরহাদ, সাংবাদিক নাহিদ উজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট