1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রচারণায়: তথ্য সচিব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের নারী ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম চালিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ্আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম রুম এবং রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে পৃথকভাবে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন,গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করা এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ সমাজ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

গণভোটের বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,পরিবর্তনের চাবিকাঠি তরুণ প্রজন্মের হাতেই রয়েছে। যে জুলাই আন্দোলনে পরিবর্তনের দাবিতে সংগ্রাম হয়েছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও আশপাশের মানুষের মধ্যেও গণভোট ও সংস্কার বিষয়ে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীসহ প্রচারণা অনুষ্ঠানে রাজশাহী মহিলা কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও সংস্কারের স্বার্থে প্রথম গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট