1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারচুপি চেষ্টায় নারী আটক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারচুপি চেষ্টায় নারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে জেলাজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০৫ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা এক নারী পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে করেন। পরে তাৎক্ষণিক তল্লাশিতে তার কাছ থেকে উত্তর সহায়তার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। আটক পরীক্ষার্থীর নাম মোসা. রোকসানা খাতুন। তিনি সদর উপজেলার কালিনগর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে সদর মডেল থানা পুলিশ কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্ত রোকসানা খাতুনকে ডিভাইসসহ আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের  হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট