1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপি  প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন উত্তোলন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

শিবগঞ্জে বিএনপি  প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন উত্তোলন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক আব্দুল বাতেন:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট