1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত

নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় 

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নাচোলের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু,  সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম,  নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম  বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আজিজ, হাবিবুল্লাহ শিপন আরিফুল ইসলাম আরিফ ও সোহেল রানা।  উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ অগ্রাধিকার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট