1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গত সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয় কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ভোক্তাদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্যবন্ধক কর্মসূচির কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে বলে জানান উপকারভোগীরা।

তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এখানে কম দামে চাল পাওয়ায় তাঁদের কিছুটা হলেও আর্থিক চাপ কমবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকারের এই মানবিক উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নের জন্য কঠোর তদারকি করা হচ্ছে। যাতে কোনো অনিয়ম বা ভোক্তার ভোগান্তি না হয়। সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট