1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: চার জেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে রাজশাহীর বাঘা থানার ১৩জন রয়েছে। ‘অপারেশনস ফার্স্ট লাইট’ নামের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ রাজশাহীর বাঘা থানার বিভিন্ন এলাকার ১৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুড়িয়া ও পলাশী ফতেপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা, ২০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. জালাল উদ্দিন, মো. কামরুজ্জামান (৩৮), কবির উদ্দিন, খবির উদ্দিন, মোসা. মনোয়ারা খাতুন (৫০), মোসা. মনিয়ম খাতুন (৪২), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৭), মো. আলম ইসলাম (১৮), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. বাচ্চু মণ্ডল (৩৯), আওলাদ হোসেন ও মো. মিজানুর রহমান (২৬)। গত শনিবার (০৯-১১-২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছিল। স্থানীয় জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান চালানো হয়। বাঘা থানার ১৩ ছাড়াও এই অভিযানে নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুরের আরো ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে-হত্যা মামলা,সাজাপ্রাপ্রাপ্ত,মাদক,ডেভিল হান্ট,নিয়মিত মামলা,হ্যাকার ও ওয়ারেন্টভূক্ত রয়েছে। উদ্ধার কার হয়েছে, শুটার গান, গুলি ও গুলির খোসা, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মোটরসাইকেল, হাসুয়া ও চাকু ,রামদা ,হাসুয়া,লোহার পাইপ,ইঞ্জিন চালিত নৌকাসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আছাদুজ্জামান জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপস) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে-শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট