1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে বাঘা থানার এক এএসআই এর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই এএসআই। এদিকে ভু’ক্তভোগির সাথে কথা বললে তিনিও তার অভিযোগের বিষয়টি স্বীকার করেননি।

জানা যায়,শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিকামড়া জোতকাদিরপুর এলাকার রঞ্জিত মন্ডলের ছেলে জুয়েল রানা (৩২)কে আটকে তার দেহ তল্লাশি করে পকেটে হাত দিয়ে হেরোইন মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠে, বাঘা থানার এএসআই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। জুয়েল রানা পেশায় একজন কৃষক। তার নামে ৬পিস ফেন্সিডিলের একটি মামলা আদালতে চলমান রয়েছে।

এবিষয়ে কথা বললে জুয়েল রানা বলেন, ওই এএসআইকে আমি চিনি না। তিনি বলেন,আমাকে কিংবা ওই অফিসারকে ফাঁসানোর জন্য অন্য কেউ অভিযোগ তুলতে পারে। আমার সাথে কারো কোন কথা হয়নি।

এএসআই মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি দায়িত্ব পালনের কারণে সেদিন আমি বাইরে ছিলাম না। কোন তথ্য প্রমানাদি ছাড়াই আমাকে ফাঁসানোর জন্য কেই ইর্ষান্বিত হয়ে এধরনের অসত্য অভিযোগ তুলতে পারে। তিনি আনিত অভিযোগের সাথে জড়িত নন বলে দাবি করেছেন। তিনি বলেন, রোববার (২৬ অক্টোবর) দুপুরে এমন বিষয়ে জানতে চেয়ে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়েছিল। তাকেও বলেছি সেদিন আমার থানার বাইরে ডিউটি ছিল না। কে বা কারা এমন কথা বলছে জানতে চাইলে তিনি তার নাম বলেননি।

প্রতিনিধির কাছে কথোপতনের ভিডিও সহ ভয়েস রেকর্ড সংরক্ষিত আছে। বাঘা থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ থাকলে প্রমাণ সাপেক্ষে লিখিতভাবে জানাবে। তখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট