1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

বাঘার দিনমজুর পরিবারকে সহযোগিতা করলেন প্রবাসী বিলাত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: এবার অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাঘা- চারঘাট রাজশাহী-৬  আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত। তিনি মালয়েশিয়া যুবদলের মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি।

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আতাউর রহমানের মেয়ে, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বর্ষা খাতুন এর অপ্রত্যাশিত মৃত্যুর সংবাদটি জানার পর ময়নাতদন্তসহ যাতায়াত পরিবহন থেকে দাফন কাফনের সমস্ত খরচ পৌঁছে দেন।

বাঘা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক, বাঘা উপজেলা ছাত্রদল ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম (স্বপন) সরকার জানান, সম্প্রতি শিশুটির মৃত্যুতে দিনমজুর বাবা মা সহ পরিবার অসহায় হয়ে পড়ে। প্রবাস থেকে সংবাদটি জানার পর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। পরে তাদের কাছে সমস্ত খরচ পৌঁছে দেন।

কৃতজ্ঞতা স্বীকার করে শিশুটির পিতা আতাউর রহমান জানান,সবার অজান্তে তার কণ্যা গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করে। বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন সরকার জানান, এই ধরনের মানবিক কাজ এর আগেও করেছেন আরিফুল ইসলাম বিলাত।

সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার কয়েকদিন আগে ২ নং গড়গড়ি ইউনিয়নের অবহেলিত হিন্দু পরিবার সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি পৌঁছে দিয়েছেন বিলাত । #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট