1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভেটখালীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ অপসারণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

ভেটখালীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ অপসারণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত এটিএম বুথটি অপসারণের পরিকল্পনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভেটখালী বাজারের সামনে এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই বুথটি ভেটখালী ও আশপাশের এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। বুথটি অপসারণ করা হলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক পিএলসি’র ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এটিএম বুথটি বহাল রাখার অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন, ব্যাংক কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি বিবেচনা করে বুথটি অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট