1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ এবং দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:

  • মো. তসলিম উদ্দিন — সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

  • কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম — উপজেলা কৃষি কর্মকর্তা

  • আল হাসান হাবিবুর রহমান — উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

  • মো. খোরশেদ আলম — ভারপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা যুবদল

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের স্বাবলম্বী করার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট