1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরীর ক্যাম্প ফায়ার ও সমাপনী ইতিহাস গড়ে ঢাকায় বাইরে দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী: রাজশাহীতে প্রস্তুতি তুঙ্গে

রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল …………………………..

রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ির বারান্দা থেকে এক ব্যক্তির দূর্গন্ধ ছড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তানোর উপজেলা পরিষদ ক্যাম্পাস সংলগ্ন হিন্দুপাড়া মহল্লায় এঘটনা ঘটেছে। তবে লাশ উদ্ধার হলেও পরিবারের আর কাউকে পাওয়া যায়নি। ফলে লাশের নাম পরিচয় এখনো মেলেনি।

 

জানা গেছে, ৭ সেপ্টেম্বর বুধবার বিকেল রাজশাহীর (গোদাগাড়ী সার্কেল) সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। তবে, অজ্ঞাত এমন লাশ সনাক্তের ব্যাপারে সিআইডিকে অবহিত করা হয়েছে বলে পুলিশ জানান। এদিকে ঘটনাস্থল থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। কিন্তু এই প্রতিবেদন তৈরী পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সিমানা প্রাচীর সংলগ্ন বাঁশঝাড়ের ভিতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর বাড়ির বারান্দায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত দূর্গন্ধময় লাশ মহল্লাবাসী দেখতে পাই। পরে তানোর থানা পুলিশে খবর দেয়া হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। পরে গোদাগাড়ী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশ তালাবদ্ধ বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই একই স্থানে আরও তিন বোনের পৃথক বাড়ি রয়েছে। কিন্তু ওই বাড়িসহ আর সব বাড়ি তালাবন্ধ রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট