1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে লোকালয়ে হুনমান উৎসুক জনতার ভীড় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

আত্রাইয়ে লোকালয়ে হুনমান উৎসুক জনতার ভীড়

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হুনমান। উৎসুক জনতার ভীড়। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ হুনমানটিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি দলছুট হুনমান বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে হুনমানটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে। পরে বেলা বাড়ার সাথে সাথে হুনমানটি পূর্ব এলাকার দিকে চলে যায়।

এদিকে দীর্ঘদিন পর লোকালয়ে হুনমান দেখতে পেয়ে জনগণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। হুনমানটি যে এলাকায় যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভীড় জমছে বলে স্থানীয়রা জানিয়েছে।

আত্রাই ইউএনও’র গাড়ি চালক আব্দুল মালেক বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এমন একটি হুনমান লোকালয়ে আসায় অনেকেই তাকে দেখতে আসছে। তাদের সাথে আমিও দেখতে এসেছি।

আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ বলেন, এগুলো বন্যপ্রাণী, এক সাথে থাকতে থাকতে অনেক সময় দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। তবে আমাদের আত্রাইয়ে তাদের এমন বিচরণ নেই। অনুমান করা হচ্ছে এ হুনমানটি অন্য কোন এলাকা থেকে এসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট