1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাসিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনে পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। রোববার সকাল ১১টায় কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী শামসুদ্দিন মাজাহেরী।

তথ্য মতে, রাসিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ১৯৯৪ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী ও তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। তিনি রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখার আদেশ মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনে প্রেষণে কর্মরত প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে বদলি হন। স্থানীয় সরকার বিভাগের এক আদেশে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী জনাব নুর ইসলাম তুষারকে প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।

 

শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদসহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট