1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক

ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ ভোলাহাটে ক্যানসার সচেতনতামূলক সভায় মহিলা-পুরুষদের মাঝে সচেতনের জন্য বক্তব্য রাখছেন, অনুষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ডাক্তারগণ।

# এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “বাংলাদেশর ক্যান্সার শিক্ষা এবং সচেতনতা” কর্মসূচীর আওতায় মহিলাদের মধ্যে ক্যান্সার বিস্তার ও প্রতিরোধ বিষয়ক সেমিনার আয়োজনের জন্য সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয় ভোলাহাট মনোনিত হওয়ায় সে লক্ষ্যে পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এণ্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় স্থানীয় মহিলা-পুরুষদের নিয়ে ক্যানসার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Open photo

ডাইসিন গ্রুপের সহযোগিতায় ও সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাইসিন গ্রুপের পরিচালক রেজওয়ানুর রহমান, ডাইসিন গ্রুপের জিএম-ওয়্যার হাউজ আবুল কালাম আজাদ, প্রফেসর ডাঃ মুশতাক ইবনে আইয়ুব- ডিফিল ইন অনকোলজী, প্রফেসর ডাঃ মোঃ সাবিনা ইয়াসমিন-ডিপার্টম্যান্ট অফ জিনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বায়োটেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, ডাঃ কানিজ ফাতিমা ও ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ এবং ক্যানসার সচেতনতা বিষয়ে ডাক্তার ও অতিথিগণ উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট