1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তর কর্তৃক ওএমএস এর চাল বিতরণ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তর কর্তৃক ওএমএস এর চাল বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………….

নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে স্বল্পমূলে (ওএমএস) চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় সারাদেশের ন্যায় ধামইরহাট খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ধামইরহাট পৌরসভার ৩ টি কেন্দ্রে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক দেবায়ন বাগচি, সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান জানান, প্রতি কেজি ৩০ টাকা দরে মাথা প্রতি পাঁচ কেজি করে চাল শুক্র ও শনিবার বাদে বিক্রয় করা হবে। খাদ্যশস্যের বাজারম‚ল্যের ঊর্ধ্বগতি প্রবণতা রোধকল্পে এবং নিম্নআয়ের জনগোষ্ঠীকে ম‚ল্য সহায়তা দেওয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওএমএস কার্যক্রম চালু থাকবে, টিসিবির কার্ডধারীগণও এই সুবিধার আওতায় আসবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট