1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

রাজশাহীতে সেনা অভিযানে কথিত সাংবাদিক জুলুসহ গ্রেপ্তার ৩, রাজশাহী প্রেসক্লাবে তালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অভিযানে হত্যা ও চাঁদাবাজিসহ ১৫ মামলার পলাতক আসামি নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার অপর দুইজন হলেন জুলুর ছেলে জিম ইসলাম (২৫) ও তার সহযোগী মো. মুন্না (২৩)।

জুলুর বিরুদ্ধে ঢাকার একটি হত্যাকাণ্ডসহ ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও একটি মামলার বিবরণীতে রয়েছে বলে দাবি সূত্রের। অভিযানের সময় তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হয়।

সূত্র জানায়, স্থানীয় কিছু বিএনপি নেতার আশ্রয়ে জুলু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। কথিত সাংবাদিকদের একটি চক্রের মাধ্যমে তিনি রাজশাহী প্রেসক্লাব দখল করে তা টর্চার সেলে রূপান্তর করেছিলেন।Open photo

জুলুর গ্রেপ্তারের পর জনতা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে এবং প্রেসক্লাবে তালা লাগিয়ে পুনর্দখল করে।

সাংবাদিক সাইদুর রহমান বলেন, “তিনি সাংবাদিকতার আড়ালে সন্ত্রাস চালিয়েছেন।”

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। সেনাবাহিনীর সাহসী এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, “এভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট