1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি         

রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক চাকরি মেলার আয়োজন করা হয়েছে। ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে গতকাল শনিবার (২৮ জুন) সকালে রাজশাহী নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের ২০টি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই বিনামূল্যে প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ,জেলা প্রশাসক আফিয়া আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউসেপ রাজশাহী ইনক্লসিভ কমিটি সভাপতি চৌধুরী সারোয়ার জাহান, ইউসেপ বাংলাদেশ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম প্রমুখ।

সকালে মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রæপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে জমা পড়ছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় এক হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়। এছাড়া ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে সহায়তা করে আসছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট